পাবলিক, প্রাইভেট, পিপল- মিডিয়ার অংশীদারিত্বের উদ্যোগ গ্রহণ

২০ মার্চ, ২০২০ ১৫:২৫  
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আপদকালীন সময়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা, খাদ্য ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি বিসিপি ও এসওপি প্রকল্প গ্রহণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শুক্রবার বেলা ৩টায় একটি ভিডিও সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। স্বাস্থ্য, শিক্ষা, লজিস্টিক, ব্যবসায় ও বিনোদন কিভাবে ঘরে বসেই সব কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়। ঘরে বসেই জুম ভিডিও কনফারেন্সে প্রায় ১০০ জন যোগ দেন। এতে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরি, ই-ক্যাব সভাপতি শমি কায়সার, ভাইস কনফারেন্স রেজওয়ানুল জামি, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রমুখ সংযুক্ত ছিলেন। যুথবদ্ধ ও সম্মিলিত উদ্যোগে ক্রাউড সোর্সিং করতে গত ১০০ ঘণ্টায় বেশ অগ্রগতি হয়েছে। পাবলিক, প্রাইভেট, পিপল- মিডিয়ার অংশীদারিত্ব নিয়ে আলোকপাত করেন এটুআই পলিসি অ্যাডভাইজার।